কুমিল্লা প্রতিনিধি :
মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলাসহ আশপাশের হাজারো যাত্রীর যাতায়াতের প্রধান মাধ্যম 'নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন'। কিন্তু স্টেশনটিতে অনলাইন টিকেটিং সুবিধা না থাকায় 'উপকূল এক্সপ্রেস' ট্রেনে ঢাকা যাতায়াতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে নোয়াখালী থেকে বাড়তি ভাড়ায় টিকেট কাটতে হয়, আর কাউন্টারেও টিকেটের পরিমাণ এতটাই সীমিত যে তা পাওয়াই যায় না!
অবিলম্বে স্টেশনটিকে অনলাইন সিস্টেমের আওতায় এনে টিকেটের কোটা বৃদ্ধি করতে হবে। অন্যথায়, অধিকার আদায়ে এলাকাবাসী কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।
