সাভারে অটোরিকসা চালক জ/বাই করে হ/ত্যা - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, March 31, 2026

সাভারে অটোরিকসা চালক জ/বাই করে হ/ত্যা




সাভার প্রতিনিধি :

সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দ নগর হাউজিংয়ের ভেতরে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দ নগর হাউজিংয়ের ভেতরে অজ্ঞাতনামা একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এ ঘটনায় সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান  বলেন, নিহত ওই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages