- Meghna News 24bd

সর্বশেষ


Thursday, April 16, 2026



অনলাইন ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর পরিমাণ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। 

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, ১৬ এপ্রিল পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

এর আগে গত ৯ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages