আশুলিয়ায় জিরা বোঝাই ট্রাক আটকে ১৫ লাখ টাকা আদায়, এসআই ক্লোজড - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, March 5, 2026

আশুলিয়ায় জিরা বোঝাই ট্রাক আটকে ১৫ লাখ টাকা আদায়, এসআই ক্লোজড



আশুলিয়া প্রতিনিধি :

জিরা বোঝাই ট্রাক আটক করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে আশুলিয়া থানার এসআই আনোয়ার কে ক্লোজ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে আশুলিয়ায় জিরা বোঝাই ট্রাক আটকে ১৫ লাখ টাকা আদায় করার অভিযোগ ওঠে এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ওই ঘটনার ভুক্তভোগী ফারুক হোসেন তাৎক্ষণিক জোরপূর্বক টাকা আদায় করার বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপারকে জানান।

পরে ঢাকা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে ভুক্তভোগী ফারুক হোসেনকে ১৫ লাখ টাকা ফেরত দিতে এসআই আনোয়ারকে বাধ্য করা হয়। এরপর ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাতেই এসআই আনোয়ারকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

আগেও এসআই আনোয়ারের বিরুদ্ধে জোরপূর্বক গরুর খামার থেকে ৭টি গরু নিয়ে আসার অভিযোগসহ বিভিন্ন অনিমের অভিযোগ রয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘এসআই আনোয়ার হোসেনকে কী কারণে ক্লোজ করা হয়েছে বিষয়টি আমার জানা নেই।

’ তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই আনোয়ারকে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages