আশুলিয়ায় সন্ত্রাসী হিমেল মীর গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, April 16, 2026

আশুলিয়ায় সন্ত্রাসী হিমেল মীর গ্রেফতার

 


আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি  :  

ঢাকার আশুলিয়া এলাকা থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত হিমেল মীরকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বুধবার (১৫ এপ্রিল) আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব জানিয়েছে।গ্রেপ্তারকৃত হিমেল মীর (২৬) জামগড়া (মীর বাড়ী) এলাকার জামান মীরের ছেলে।

বুধবার মধ্য রাতে  এ তথ্য জানান র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। গ্রেফতার হিমেল মীর (২৬) আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, হিমেল ও তার সহযোগীরা দেশীয় ও বিদেশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন। এ ছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বাড়িঘর টার্গেট করে চুরি-ডাকাতি এবং মহাসড়কে বাস, ট্রাক ও পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার হিমেল মীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages