অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, February 28, 2026

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা



অনলাইন ডেস্ক :

ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতার শ্বশুরবাড়ি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

কেন ইকরা আত্মহত্যা করেছেন সেই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। তবে স্ত্রীর মৃত্যুর খবরে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি।

২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি পুত্র সন্তান রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages