ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, March 1, 2026

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার



অনলাইন ডেস্ক :

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর নাটক ঘর লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। 

ধর্ষিতা শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শনিবার রাতেই ঐ এলাকায় বিক্ষোভ হয়েছে।

পরিবারের বরাত দিয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকালে কাজল চক্রবর্তী শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে যান। বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে চাইলে অভিযুক্ত কাজল অস্বীকার করে। পরে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।   

হাসপাতালে শিশুটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান চিকিৎসক। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। 

খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে কাজল চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব। শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages