ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো - Meghna News 24bd

সর্বশেষ


Friday, February 27, 2026

ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো



অনলাইন ডেস্ক :ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’ (এফইআরবি)-এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আগে লোডশেডিং থাকলেও তা জাতির ওপর কোনো আর্থিক বোঝা তৈরি করেনি। এখন আলো জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলোর নিচে ঋণের পাহাড় অনেক ভারী।’

তিনি বলেন, ‘জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার ফলে অলস বসে থাকা কেন্দ্রগুলোকে সরকারকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে।’

মন্ত্রী জানান, তাদের আগের মেয়াদে সিস্টেম লস ছিল ৬ শতাংশ যা বর্তমানে বেড়ে ১০ শতাংশ হয়েছে।

তিনি বলেন, ‘প্রতি ১ শতাংশ অপচয় মানে ৫০ লাখ টাকা। আমাদের লক্ষ্য এটি ৩ শতাংশে নামিয়ে আনা। প্রাথমিকভাবে আমরা এটি ৫ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages