দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 20, 2026

দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

 


সুনামগঞ্জ প্রতিনিধি :

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য গোপালগঞ্জের পর বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, চোরাগোপ্তা হামলা হচ্ছে। আবার এর প্রতিক্রিয়ায় আত্মগোপনে থাকা বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়িতেও হামলা হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, সরকার যদি এই অগ্নিসন্ত্রাস আইনিভাবে মোকাবিলা করতে না পারে, তবে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। দেশে গৃহযুদ্ধ হলে এর দায় আওয়ামী লীগ ও সরকারকে নিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে জেলা যুব এবি পার্টি আয়োজিত তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কখা বলেন।

তিনি বলেন, ডিসেম্বরে সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে পুরো ডিসেম্বর মাসজুড়ে আমাদের কর্মসূচি আছে। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের সঙ্গে বসে গতকাল বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছি। আজকে ঢাকায় আমাদের কর্মসূচি ছিল। ১১ দলের পক্ষ থেকে সিরিজ কর্মসূচি রাখছি। সরকারী দলের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা তাদের মত কর্মসূচি পালন করবেন।

মঞ্জু আরও বলেন, নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আমাদের সাধ্যমত প্রতিবাদ চালাবো। তবে সরকারের কাছে আমাদের দাবি থাকবে, ঐক্যর মূল প্রতীক- জুলাই সনদ ও গণভোট যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি যুবপার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির ও ওমর ফারুকসহ আরও অনেকে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages