আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক ৫! - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, September 19, 2026

আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক ৫!

 


সাভার প্রতিনিধি:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এ মিছিল বের করা হয়। পুলিশ জানায়, মিছিলের বিষয়ে পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। 

আটক ব্যক্তিদের মধ্যে আশুলিয়া থানা ছাত্রলীগের সহসভাপতি খলিল প্রধান এবং আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ রয়েছেন। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মিছিল চলাকালে নরসিংহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্র ও মিছিলের ভিডিওতে এ ধরনের দাবি করা হলেও আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। ফলে বিস্ফোরণের বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages