নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার–১ - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, April 11, 2026

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার–১



নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এগারো বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে একা পেয়ে বিভিন্ন কৌশলে ধর্ষণের চেষ্টা করেন ফারুক হোসেন। ঘটনার পর শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি শিশুটিকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। এ অবস্থায় শিশুটি আসামির হাতে কামড় দিয়ে কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শুক্রবার রাতেই আসামি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানি জেলা পুলিশ কঠোরভাবে দমন করবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages