আশুলিয়া প্রতিনিধি : সাভারে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী। এর আগে রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, রাতে বাড়ির ছাদ থেকে কোরআন শরিফ সাদৃশ্য একটি বই ফেলে দিতে দেখেন প্রতিবেশী আবির হাসান। এসময় প্রতিবেশী আবির হাসান সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মা ও মেয়ের নাম হলো আমিনা মনসুর ও জান্নাত আক্তার। দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
