আশুলিয়া প্রতিনিধি : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা ও সাভার পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তালুকদার মোঃ জুয়েল হোসেন। তার এই মুক্তিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উচ্ছ্বাস। গতকাল শনিবার রাতে তাকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ আদালতে প্রেরণ করে। আদালত তার বিগত দিনের মামলার এভিডেন্স দেখে তাকে জামিনে মুক্তি দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলায় জড়িয়ে তাকে দীর্ঘদিন ধরে চাপে রাখার চেষ্টা চালানো হয়। অভিযোগ রয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব মামলা দায়ের করে তার রাজনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চেয়েছিল।
তবে দীর্ঘ সংগ্রাম ও আইনি লড়াই শেষে অবশেষে সব বাধা পেরিয়ে তিনি মুক্তি পান। এ সময়ে বারবার নির্যাতন ও চাপের মুখেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।
স্থানীয় নেতৃবৃন্দের মতে, এই মুক্তি শুধু একজন নেতার ব্যক্তিগত বিজয় নয়, বরং এটি সত্য ও ন্যায়ের জয়।
মুক্তির পর প্রতিক্রিয়ায় তালুকদার মোঃ জুয়েল হোসেন বলেন,
“আমি সব সময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই প্রত্যাবর্তন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলীয় কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
