স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যু - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, March 28, 2026

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যু



অনলাইন ডেস্ক :

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে

পরিবারসূত্রে জানা যায়, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরদিন ৩০ মার্চ প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ১১টায়। এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।

এর আগে দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।



Post Bottom Ad

Responsive Ads Here

Pages