আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র রমজান মাস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোঃ ইসরাফিল হোসেন।
২মার্চ রাতে গণমাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তায় এ আহবান জানান তিনি।
গণমাধ্যম প্রেরিত বার্তায় ইসরাফিল হোসেন বলেন, রমজান মাস হলো আত্মসংযম, ত্যাগ ভ্রাতৃত্বের মাস। এই পবিত্র মাস আমাদের মাঝে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়।
আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই।
আসন্ন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ইসরাফিল হোসেন রমজান মাসে সবার দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র রমজান শিক্ষা ধারণ করে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খলা দূর হবে। তিনি বিশেষভাবে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।
