আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, February 5, 2026

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ



নিজস্ব প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করার প্রতিবাদে তার মুক্তির দাবিতে আশুলিয়া থানার সামনে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে যুবদলের একাংশ আশুলিয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে এবং জাহাঙ্গীর আলম মন্ডলের মুক্তির দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম মন্ডলসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages