নিজস্ব প্রতিকেদক, মানিকগঞ্জঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুলিয়া বাজারে এই সভার আয়োজন করা হয়। সমাবেশে শত শত নেতা-কর্মী ও সমর্থক ধানের শীষের পোস্টার ও ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।
শনিবার (৩১ জানুয়ারী) দুপুর গড়াতেই যমুনা নদী বেষ্টিত বাঘুটিয়ার পারুলিয়া ও বাঘুটিয়া বাজারটি মিছিলের নগরীতে পরিণত হয় নির্বাচনী এলাকাটি। ‘ধানের শীষে ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নুরুল ইসলাম কন্টু, এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নান্নু মিয়া, দৌলতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন অবঃ সার্জেন্ট বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচীব লুৎফর রহমান হিমেল, তৌহিদুল ইসলাম লিটন সভাপতি, বাঘুটিয়া ইউনিয়ন শ্রমিকদল, যুবদল নেতা করিম মোল্লা, দৌলতপুর উপজেলা প্রজম্মদলের সহ সভাপতি আসাদ, বাঘুটিয়া ৯ নং ওয়ার্ড নেতা রাজিব শেখ সহ অন্যান্য নেতৃবন্দ!!!
প্রচারণা সভায় স্থানীয় নেতারা বলেন, "ধানের শীষের বিকল্প নাই। এই এলাকার মানুষ পরিবর্তন চায় এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধ।" তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় আসা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এক প্রবীণ ভোটার জানান, "আমরা শান্তি ও উন্নয়ন চাই। নদীভাঙ্গন রক্ষায় টেক সই উন্নয়ন চাই।
.jpg)