নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, নিহত ১ - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, January 31, 2026

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, নিহত ১



 নারায়ণগঞ্জের প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। গতকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। সে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের নয় নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন।

এসময় তালিকায় নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরানকে মারধর করে।

এসময় ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়ে আজাহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতাল শেষ করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages