বিসিবির পদ ফিরে পেলেন সেই নাজমুল ইসলাম - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, January 25, 2026

বিসিবির পদ ফিরে পেলেন সেই নাজমুল ইসলাম



ক্রীড়াঙ্গন ডেস্ক  :

মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এম নাজমুল ইসলামকে। ১০ দিন না পেরোতে তিনি আবারও অর্থ বিভাগের দায়িত্বে ফিরেছেন। 

গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন এম নাজমুল ইসলাম। সেখানেই তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। বিসিবির এক পরিচালক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

নাজমুল ইসলামকে ঘিরে বৈঠকের পর বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এম নাজমুল ইসলাম তার কাছে যেসব জবাব চাওয়া হয়েছিল, অর্থাৎ বোর্ডের শোকজ নোটিশের যে জবাব, তা শৃঙ্খলা বিভাগে পাঠিয়েছেন। বিসিবির শৃঙ্খলা বিভাগ জানিয়েছে, তার জবাব সন্তোষজনক।’

এর আগে তামিম ইকবালকে নিয়ে মন্তব্যসহ বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। একপর্যায়ে তিনি ক্রিকেটারদের টাকা ফেরত দেওয়ার কথাও বলেন। এসব ঘটনায় ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি করে।

পরিস্থিতি আরও জটিল হলে মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ সব বাংলাদেশি ক্রিকেটার ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেন। এর পরপরই বিসিবি এম নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দেয়। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

নাজমুল ইসলাম নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বিসিবিকে তার ব্যাখ্যা দেন। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড

Post Bottom Ad

Responsive Ads Here

Pages