আওয়ামীপন্থী সাংবাদিক আনিস আলমগীর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, December 14, 2025

আওয়ামীপন্থী সাংবাদিক আনিস আলমগীর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে



নিজস্ব প্রতিবেদক  :

বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে তা জানায়নি ডিবি পুলিশ।

রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছে আনিস।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন ডিসি মেঘনা নিউজ টুয়েন্টি ফোর কে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ, আনিস আলমগীরের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে বিশোদগার ও জুলাই বিপ্লবে গণহত্যার পক্ষে নানা ধরনের পোস্টের অভিযোগে অনেকদিন ধরে তাকে গ্রেপ্তারের দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। এ ছাড়াও ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়ি ও অভ্যুত্থানের স্মৃতিরক্ষায় নির্মিত গণভবন জাদুঘর আওয়ামী লীগ গুড়িয়ে দিবে বলে মন্তব্য করেছিলেন আনিস আলমগীর।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages