মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের কয়েকজন আটক - Meghna News 24bd

সর্বশেষ


Monday, November 2, 2026

মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের কয়েকজন আটক

 


নিজস্ব প্রতিবেদক :

মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরলেও আন্দোলনকে উসকে দেয়ার চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে জনতার হাতে আটকও হয়েছেন বেশ কয়েকজন। এদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আটকদের একজন ইমরান। তার বাড়ি গোপালগঞ্জে। মোবাইল ফোনে মেলে আন্দোলন উসকে দেয়ার তথ্য। কেনো মিথ্যা পরিচয়ে আন্দোলন করছেন, তার কোনো উত্তর নেই তার কাছে।


যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম মেঘনা নিউজ টুয়েন্টি ফোর কে জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ইমরানের নেতৃত্বেই জড়ো হন কিছু মানুষ। চেষ্টা করেন সড়কে আগুন জ্বালানোর। তাদের ধাওয়া দেয় পুলিশ। আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।

তিনি আরও জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তারা।


মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে এ পর্যন্ত ২৯ জনকে আটক এবং পাঁচটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


Post Bottom Ad

Responsive Ads Here

Pages