সৌদি আরবে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যুদণ্ড, ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, October 23, 2026

সৌদি আরবে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যুদণ্ড, ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০

 


নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসেই (১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত) দেশটিতে অন্তত ৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ৬১টি মৃত্যুদণ্ডই কার্যকর করা হয়েছে কেবল মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রেকর্ড অনুসারে, কেবল ২০২৫ সালে সৌদি আরবে সর্বকালের রেকর্ডসংখ্যক (অন্তত ৩৫৬ জনের) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ২০২৪ সালের (১২২ জন) তুলনায় প্রায় তিন গুণ বেশি।

বিগত বছরগুলোতেও মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে বিদেশি নাগরিকদের হার ছিল সবচেয়ে বেশি। ২০২৪ সালে যা ছিল ৭৫ শতাংশ, ২০২৫ সালে তা দাঁড়ায় ৭৮ শতাংশে।

সর্বশেষ গত শনিবার (১৭ অক্টোবর) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সন্ত্রাসবাদ ও দেশবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের চূড়ান্ত রায় বহাল থাকা ও রাজকীয় ফরমান জারির পর এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। এর আগে ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপি সরকারি হিসাবের বরাতে জানিয়েছে, সর্বশেষ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে চলতি বছরের প্রথম ১০ মাসেই সৌদি আরবে মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages