খুলনায় যুবক কে গুলি করে হত্যা - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, October 22, 2026

খুলনায় যুবক কে গুলি করে হত্যা



 খুলনা প্রতিনিধি :

খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় হত্যাকারীদের শনাক্তের দাবি করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালায়। এতে তুষারের পিঠে গুলি লাগে।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

খুলনা থানার এসআই মো. শাহা আলম বলেন, নিহত তুষার কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশের সক্রিয় সদস্য ছিলেন। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। খুলনার বিশেষ এক বাহিনীর সদস্যের গুলিতে তার মৃত্যু হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

তিনি আরও জানান, নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages