অটোরিকশা চালকদের বিক্ষোভে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ - Meghna News 24bd

সর্বশেষ


Monday, October 5, 2026

অটোরিকশা চালকদের বিক্ষোভে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ

 


নিজস্ব প্রতিনিধি :

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।

সোমবার বেলা ১১টার পর শত শত অটোচালক তাদের কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টা রাস্তা অবরোধের সড়ক ছাড়েন তারা।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটোশূন্য অবস্থায় রয়েছে। চালকরা জানান, অটো চার্জ দেয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না।

ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

অটোচালক সাইফুল ইসলাম বলেন, রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছে। যারা অটো চালিয়ে জীবন জীবিকা চালায়।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages