আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার পলাশ বাড়িতে সিনাটেক্স গার্মেন্টসে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্মদিন কে ঘিরে কেক কাটার ঘটনায় গত ৩০ শে সেপ্টেম্বর দুজন গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মেঘনা নিউজ টুয়েন্টি ফোর এর অনুসন্ধানে জানা যায়। সিনাটেক্স এর মালিক রবিউল ইসলাম বেলাল আওয়ামী লীগের একজন নেতা
ও দলীয় ডোনার বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিকভাবে সহায়তা করছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে।
বিগত দিনে সে রংপুরে মিঠাপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের শিশু ও মানব বিষয়ক সম্পাদক ছিলেন। তার ফেসবুক আইডি ঘাটলেও দেখা যায় আওয়ামী লীগ কে নিয়ে বিভিন্ন পোস্ট।
এছাড়াও উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনের আসামী হয়ে একটি মামলায় বেশ কিছুদিন জেল খেটে বর্তমানে জামিনে রয়েছে এই রবিউল ইসলাম বেলাল।
তারই অর্থায়নে এবং তারই নির্দেশে গত ২৯ সেপ্টেম্বর সিনা টেক্স এর অভ্যন্তরে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।
সংশ্লিষ্টদের ধারণা তাকে গ্রেপ্তার করা হলে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে।
