হত্যার আশঙ্কায় ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা - Meghna News 24bd

সর্বশেষ


Monday, September 7, 2026

হত্যার আশঙ্কায় ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা

 


অনলাইন ডেস্ক :

ভারতীয় দ্য ওয়াল পত্রিকার এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছা, ব্যক্তিগত নিরাপত্তা, দেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

দেশে ফেরার আগ্রহ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, দেশে ফেরার আগ্রহ তার রয়েছে। তবে ফিরে গেলে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার দাবি, দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে হত্যা করা হতে পারে।

নিজের দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তার দাবি, সংশ্লিষ্ট প্রত্যেকের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়ে কাউকে বিপদের মুখে ফেলতে চান না তিনি।

তিনি আরো জানান ডিসেম্বর মাসে আপাতত দেশে ফেরার কোন সম্ভাবনা নেই তার।


দৈনিক ভোরের কাগজ পত্রিকা থেকে সংগ্রহিত

Post Bottom Ad

Responsive Ads Here

Pages