নিজস্ব প্রতিনিধি :
বিশেষ অভিযানে চালিয়ে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১১০০ (এক হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ১২টি মাদক মামলার আসামীসহ মোট ০৭ (সাত) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৮/২০২৬খ্রিঃ তারিখ ২০:২০ ঘটিকায় আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আহম্মদ আলী (৪০), পিতা- মৃত আঃ বারেক, মাতা- মৃত জায়েদা খাতুন, সাং-তাজপুর, ইয়ারপুর, থানা-আশুলিয়া, জেলা- ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৮/২০২৬খ্রিঃ তারিখ ২১:০০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বড়টেক মধুপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ সাগর মুন্সি (৩৫), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম মুন্সি, সাং-পাঁচপাড়া (চান্দপুর, মুন্সিবাড়ী), থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-চারাবাগ (মমতাজের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৮/২০২৬খ্রিঃ তারিখ ২১:৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মিলন মোল্লা (৩০), পিতা- মোঃ আবু তালেব মোল্লা, মাতা-মঞ্জু বেগম, সাং- কলতা সূতি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান ১২,০০০/- (বারো হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কাইচাবাড়ী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। রাশিদা আক্তার রাশু (২৫), পিতা-শাহাজাহান ঢালি, স্বামী-রিয়াদ, মাতা- লিখি বেগম, সাং-শরিষা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী, এ/পি সাং-যাদুরচর (আরিফের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। শ্যামল রাজবংশী (৩২), পিতা-মৃত তারা রাজবংশী, মাতা-মৃত মধুমালা রাজবংশী, সাং-আড়াপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৬। মোঃ জাফর শেখ (৪৫), পিতা-মৃত তছলিম উদ্দিন, মাতা-মৃত খুশিমন বেগম, সাং-আবু ডাঙ্গা, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-কাইচাবাড়ী, (ডুমবাড়ি), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা- মোঃ ফুলচাঁন বেপারী, মাতা- মোসাঃ রেজিয়া বেগম, সাং-৬২/১ মজিদপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, (যাহার ওজন ১০০ গ্রাম, মূল্য অনুমান ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ (মূল্য অনুমান ১,৩৫,০০০/- (এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামী মোঃ সাগর মুন্সি (৩৫) এর বিরুদ্ধে ১২ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
