আশুলিয়ার ভাদাইলে শিশু আব্দুর রহমানের হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, August 26, 2026

আশুলিয়ার ভাদাইলে শিশু আব্দুর রহমানের হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার



সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ার ভাদাইলে ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম (২৭)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)। আটককৃত আসামি নোয়াখালী জেলার সেনবাগ থানার ছাতাই পাইয়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৭)।

এ ঘটনায় (২০ আগস্ট ২০২৬) শিশুটির বাবা মো.শহিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ১১৫ নং মামলা দায়ের করেন।

পুলিশ জানায় গত ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভাদাইল পশ্চিমপাড়ায় মো. হারুন অর রশিদের তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসিনের মরদেহ উদ্ধার করে। পরে আশুলিয়া থানার একটি দল দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার দেখানো ও শনাক্ত মতে একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়। এসব আলামতের সঙ্গে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে পাওয়া আলামতের সামঞ্জস্য খুঁজে পাওয়ার পর সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু হত্যার কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ আরো জানায়, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে আদালতের অনুমতি নিয়ে দুই দফায় মোট দুই দিনের পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান।

(ছবির ইনসেটে একপাশে শিশু আব্দুর রহমান ও অন্যপাশে খুনি সাইফুল এবং নিচে পুলিশ ব্রিফিং) 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages