বিএনপির মিডিয়া সেলের দায়িত্ব থেকে তামিমকে অব্যাহতি - Meghna News 24bd

সর্বশেষ


Monday, August 24, 2026

বিএনপির মিডিয়া সেলের দায়িত্ব থেকে তামিমকে অব্যাহতি

 


অনলাইন ডেস্ক :

বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তামিম সুফিয়ানীকে তার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৪ আগস্ট ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

সোমবার (২৪ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ও দলটির এ সাংগঠনিক উইংয়ের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তামিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়গুলোকে পেশাগত স্বচ্ছতা, আস্থা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

এ কারণে বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পত্রে আরও বলা হয়েছে, অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তামিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।

তবে তামিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোন কোন তথ্যের কথা বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি অব্যাহতি পত্রে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages