সাভার (ঢাকা) প্রতিনিধি :
জাতীয় যুবশক্তি ‘ঢাকা জেলা উত্তর’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি এক বছর মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরআগে গত সোমবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মহিনউদ্দিন শুভকে আহ্বায়ক, ফারাবী রিয়াদকে সদস্য সচিব এবং আরাফাত আমিন বর্ষণকে মুখ্য সংগঠক করা হয়েছে।
এছাড়া আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক মহিনউদ্দিন শুভ বলেন, “জাতীয় যুবশক্তির নীতিনির্ধারকরা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।”
