সাভারে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, June 25, 2026

সাভারে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার




সাভার প্রতিনিধি: 

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টা ৫ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে রবিন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রবিনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages