ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রী মরদেহ উদ্ধার - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, May 2, 2026

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রী মরদেহ উদ্ধার

 


ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে একটি ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রী মনি আক্তারের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনি আক্তার উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। যিনি গত ৫-৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মনি আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মনি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

নিহতের ভাই ওমর ফারুক জানান, মনি আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছে। তিনি আরও জানান, তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এবং মনি আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন জানান, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী দরজা লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে সে ভয়ে বাসা থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages