ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 26, 2026

ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার



নিজস্ব প্রতিনিধি :

গতকাল শুক্রবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে) ]যোগ দেওয়ার পরদিনই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।


শনিবার রাতে ইসহাক সরকার নিজেই মেঘনা নিউজ টুয়েন্টি ফোর বিডি কে এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, আজ রাতে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এ কমিটির নাম ঘোষণা করা হবে।    


আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব ছিলেন। 


প্রসঙ্গত, কর্মীদের নিয়ে মিছিল করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages