এবার বাড়লো এলপি গ্যাসের দাম - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, April 19, 2026

এবার বাড়লো এলপি গ্যাসের দাম

 


নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের পর এবার ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। 

১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা।

এর আগে, ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ে ৩৮৭ টাকা, ১৮ দিনের মাথায় আজ বাড়লো আরো ২১২ টাকা।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages