আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - Meghna News 24bd

সর্বশেষ


Monday, April 27, 2026

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি



মঞ্জুর মোরশেদ,আশুলিয়া (ঢাকা)  : আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে| ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে| ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে| এঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে| এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে| ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জ্বালানার গ্রিল কেটে প্রবেশ করে| এসময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণালঙ্কার,নগদ আড়াই লাখ টাকা সহ মালামাল লুটে নিয়ে যায়| এসময় তারা যাওয়ার সময় ওই বাড়ির সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়| খবর পেয়ে সকালে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে| পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে| শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি| 

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের আটকের প্রক্রিয়া চলছে|

Post Bottom Ad

Responsive Ads Here

Pages