সাভার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন - Meghna News 24bd

সর্বশেষ


Tuesday, April 28, 2026

সাভার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন



মঞ্জুর মোরশেদ : সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন কর্তৃক সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভার আশুলিয়া এবং ধামরাইয়ের সাংবাদিকরা এসময়  উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন কর্তৃক সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভার আশুলিয়া এবং ধামরাইয়ের সাংবাদিকরা এসময়  উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সাভার মডেল থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্যে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বর্তমান সরকারের আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে ৭২ ঘন্টার মধ্যে ক্লোজ করতে হবে অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো। এছাড়াও মানববন্ধনে  অন্যান্য সাংবাদিকগণ সাব-রেজিস্ট্রার জাকির হোসেন এর দুর্নীতি ঘুস বানিজ্য ও সাংবাদিকদের উপর অতর্কিত হামলা এবং অপহরণের চেষ্টার ঘটনায় কঠোর বিচারের দাবি জানিয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages