নিজস্ব প্রতিনিধি :
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিজেদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষার জন্য বিশেষ ধরনের ফোন ব্যবহার করেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেও সম্প্রতি এমনই একটি বিরল মডেলের স্মার্টফোন দেখা গেছে।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি গাড়িতে বসে ফোনে কথা বলছেন। পরে অনুসন্ধানে জানা যায়, তার ব্যবহৃত ফোনটি প্রযুক্তি প্রতিষ্ঠান সিরিন ল্যাবস–এর তৈরি সিরিন ফিননি (Sirin Finney) মডেলের একটি স্মার্টফোন।
সম্প্রতি সচিবালয় থেকে গুলশানে নিজের বাসভবনে যাওয়ার সময় গাড়িতে বসে কথা বলার মুহূর্তে প্রধানমন্ত্রীর ব্যবহৃত ফোনটি গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে।
ব্লকচেইন প্রযুক্তির ফোন
সিরিন ফিননি বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোনগুলোর একটি। এটি প্রথম বাজারে আসে ২০১৮ সালের মে মাসে এবং একই বছরের শেষের দিকে প্রযুক্তি জগতে বেশ আলোচনায় আসে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর এবং সিরিন ল্যাবসের নিজস্ব Sirin OS অপারেটিং সিস্টেম।
নিরাপত্তাই মূল আকর্ষণ
এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর উন্নত নিরাপত্তা ব্যবস্থা। তথ্যপ্রযুক্তির যুগে রাষ্ট্রপ্রধানদের জন্য প্রয়োজনীয় উচ্চমানের সাইবার সুরক্ষা এতে যুক্ত করা হয়েছে।
সিরিন ফিননি ফোনে রয়েছে একটি বিশেষ গোপন বা সিকিউর স্ক্রিন। ব্যবহারকারী যখন ফোনটি চালু করবেন বা নিরাপদ লেনদেন করবেন, তখন উপরের অংশ থেকে একটি আলাদা স্ক্রিন বের হয়ে আসে। এরপর দুই স্ক্রিনে দেখানো নিরাপত্তা কোড মিলিয়ে যাচাই করার পরই ফোন ব্যবহার করা যায়।
দাম কত?
সিরিন ল্যাবস–এর তৈরি এই ধরনের নিরাপত্তা-নির্ভর স্মার্টফোনের দাম সাধারণত প্রায় ৯৯৯ থেকে ৩৫০০ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে।
.webp)