নিজস্ব প্রতিনিধি :
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উক্ত অনুষ্ঠানে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি আলহাজ্ব মুঞ্জর মোরর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক সোহেল রানা,কার্যনির্বাহী সাদেক হোসেন,
সদস্য রশিদ,ছোট মাসুদ রানা, সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দোযা মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
