সাভার বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাত গ্রেফতার! - Meghna News 24bd

সর্বশেষ


Friday, January 30, 2026

সাভার বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাত গ্রেফতার!

 


নিজস্ব সংবাদদাতা :

ঢাকা জেলার সাভার মডেল থানার বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৮ (আট) জন ডাকাতকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দিবাগত ভোর রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময়, সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ১৫/১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,মোঃ সানি মিয়া (৩৫),মোঃ রাসেল মিয়া (৩২),মোঃ রিপন মিয়া (৩৩),মোঃ শাহিন মিয়া (৩১)

,মোঃ মাসুদ রানা (৩১),মোঃ সোহাবান মিয়া (২৩),মোঃ নুর নবী (২৭) ও মোঃ ইমন মিয়া (২৫)



এ সময় আসামিদের কাছ থেকে ০২টি লোহার তৈরি দা,

০১টি লোহার তৈরি ছুরি০,১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল,০৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু

এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির মামলা রুজু করা হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages