সাভারের যুবলীগ নেতা তূর্য্য ঢাকায় গ্রেপ্তার - Meghna News 24bd

সর্বশেষ


Sunday, January 4, 2026

সাভারের যুবলীগ নেতা তূর্য্য ঢাকায় গ্রেপ্তার



সাভার প্রতিনিধি  : সাভারের যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য্য (৩০)কে নাশকতা সৃষ্টির অভিযোগে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র-জনতা হতাহতের ঘটনায় ৬টি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টারদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাস দমন আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে। আটক তূর্য্য যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাভার পৌর এলাকার মজিদপুরের বাসিন্দা মৃত আবু আহমেদ নাসীম পাভেলের ছেলে।

আটক যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য্যর বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও রাজধানীর উত্তরায় ধারাবাহিক নাশকতা, সহিংসতা ও আতঙ্ক সৃষ্টির নেপথ্যে জড়িত ছিলো বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলো। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া আলোচিত ছয়টি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এসব মামলায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 

পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বারবার উঠে আসে আহমেদ ফয়সাল নাঈম তুর্যের নাম। এর পরিপ্রেক্ষিতে তার ভূমিকা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “আহমেদ ফয়সাল নাঈম তুর্যের বিরুদ্ধে সাভার মডেল থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুল ইসলাম শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জানান, গ্রেপ্তারকৃত আহমেদ ফয়সাল নাঈম তুর্যকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সহযোগী, অর্থের উৎস এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত রার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে এবং প্রাথমিক তদন্তে তার নাশকতামূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages