মধ্যরাতে গ্রেপ্তার 'জুলাই যোদ্ধা’ তাহরিমা - Meghna News 24bd

সর্বশেষ


Friday, December 26, 2025

মধ্যরাতে গ্রেপ্তার 'জুলাই যোদ্ধা’ তাহরিমা

 


নিজস্ব প্রতিনিধি :

আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা।

পুলিশের তদন্তে জানা গেছে, এ চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ।

অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages