নিজস্ব প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় ২৩ দিন কারাভোগর পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল। ঢাকার সিএমএম কোর্টে আজ ২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করা হয়। জামিন মঞ্জুরের কাগজ ঢাকার কেরানিগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পৌছলে আজ সন্ধায় মুক্তহন এই নেতা।
জাহাঙ্গীর মন্ডল বিগত আওয়ামী ফ্যাসিস সরকারের পতনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ ভাবে সরাসরি মাঠে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বার বার কারা নির্যাতিত হয়েছেন তিনি।
গত ৪ঠা ফেব্রুয়ারি রাতে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে।
তৎক্ষনাত এক প্রতিক্রিয়ায় তার সমর্থক ও নেতাকর্মীরা জাহাঙ্গীর মন্ডলের গ্রেপ্তার কে একটি কুচক্রি মহলের ইশারায় ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান। তার মুক্তিতে উৎফুল্ল নেতাকর্মীরা।
