নিজস্ব প্রতিনিধি :
ক্লাসিক্যাল ধারার সংগীতশিল্পী মেসবাহ্ আহমেদ দীর্ঘদিন সংগীত চর্চার ধারাবাকিকতায় দেশে বিদেশে স্টেজ পারফরমেন্স, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গজল গায়কীকে একাট সুদৃঢ় আবস্থানে পৌছানোর লক্ষ্যে নিরন্তন কাজ করে চলেছেন। তার সাথে সাথেই নিজস্ব লেখা, সুরে, কম্পোজিশেনে বিভিন্ন আঙ্গীকের গান প্রকাশ করে চলেছেন। এ বছরের শুরুতেই তাঁর দুটি নতুন গান প্রকাশিত হয়েছে জি’সিরিজ এর ব্যানারে। নিজেকে অধিকতর সংগীতে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি নিয়মিত দেশ ও বিদেশে সংগীতজ্ঞদের সাথে অনলাইনে ও সরাসরি যোগাযোগ অব্যাহত রাখেন। তার মধ্যে উল্লেখযেগ্য তার গুরু ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌদুরী, পাকিস্তানের ওস্তাদ গোলাম আলী ও তার ছেলে আমীর আলী খান সাহেব, ওস্তাদ রাফাকাত আলী খান সাহেব, কিংবদন্তী ওস্তাদ সালামত আলী খান সাহেবের সুুপুত্র ওস্তাদ শাফাকাত আলী খান সাহেব, ভারতে তার সরাসরি গুরু ওস্তাদ মাশকুর আলী খান, পন্ডিত আনুপ জলটা, শ্রী হরিহরন, তালাত আজিজ, চন্দন দাস, পন্ডিত প্রদীপ ঘোষ, ওস্তাদ তারিক হোসেন তারি (পাকিস্তান) নচিকেতা, হৈমন্তি শুকলা প্রমুখদের আশীর্বাদের ছায়ায় সংগীত শেখার তাড়নায় নিজেকে নিমজ্জিত রাখেন। ব্যক্তিগত জীবনে একজন সফল রিয়েল স্টেট, আটোমোবাইল, শ্রীম্প কালচার, বানিজ্যিক ভবন ও ইত্যাদি ব্যবসায়ে চরম ব্যাস্ততা থাকা স্বত্বেও সংগীত তার একমাত্র ধ্যান ধারনা। এই ঈদে বিশিষ্ট গীতি কবি গোলাম মোর্শেদ এর কথায় ও মেসবাহ আহমেদ এর সুরে প্রকাশ পাবে দুটি নতুন গান। তাছাড়া তার নিজের লেখা ও সুরে প্রকাশ করবে একটি গান। আরো কিছু গান/গজল সময়ের ধারাবাহিকতায় প্রকাশিত হবে। পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি বিচারে এ বছরের মর্ধবর্তী সময়ে দেশের শীর্ষ স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে "এৎধহফ ঝড়ষড় গঁংরপধষ ঘরমযঃ" যেখানে দেশ ও দেশের বাহিরের প্রখ্যাত যন্ত্রশিল্পীরা অংশগ্রহন করবেন। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই এ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। দীর্ঘ তিন যুগ সংগীত সাধনায় নিমজ্জিত থাকার পর মেসবাহ আহমেদ এবার সিদ্ধান্ত নিয়েছেন নিজস্ব প্রডাকশন হাউজ করবেন। এখানে উল্লেখ্য তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর তাই আপাতত “বেঙ্গল” নাম করনে এই সৃষ্টিশীল প্রডাকশন হাউজের যাত্রা শুরু হবে। তাই তিনি এবং তার কো-অর্ডিনেটর জনাব শেখ ওয়াহিদ মুরাদ সহ অন্যান্যরা ব্যাস্ত সময় পার করছেন। এখান থেকে শুধু গানই নয় বরং সংগীতের সমস্ত শাখা উপশাখা নৃত্য কলা, অভিনয় শৈলী তথা সুকুমার বৃত্তির প্রকাশ করার শতভাগ প্রয়াশ থাকবে। দেশের আনাচে কানাচের শুনী শিল্পীদের প্রমোট করা হবে বেঙ্গলের নিজস্ব খরচে। পরিনত বয়সের মেসবাহ আহমেদ এর এখন এটাই একমাত্র স্বপ্ন। আমরা এই শুনী শিল্পীর মঙ্গল কামনা করছি।
