- Meghna News 24bd

সর্বশেষ


Thursday, August 20, 2026

 


নিজস্ব প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে ধামরাইয়ে ক্লুলেস দুর্ধর্ষ নৌ ডাকাতির ঘটনায় ৬ জন আন্তজেলা পেশাদার ডাকাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ  গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে  ধামরাই থানার এসআই মো.কাউসার সুলতান সঙ্ঘীয় ফোর্সসহ গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় ২দিন ব্যাপি চিরুনি অভিযান চালিয়ে ওই আন্তজেলা ৬ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে।

বৃহস্পতিবার(২০ আগষ্ট) সকাল ১০:৩০ টার দিকে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হূদা খানের আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।

এর আগে ধামরাই থানার একটি চৌকস টিম ঢাকার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত এই ৬ জন পেশাদার ডাকাত সহ তাদের হেফাজতে থাকা ব্যবহত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা সহ তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃত আন্তঃজেলা ডাকাতরা হলো ১/ মোঃ মাহাতাব হোসেন (৫২), ২/ মোঃ কামাল হোসেন (৫০), ৩/ জয়নাল আবেদীন (২৮), ৪/ আবিদ হাসান আন্না (২৯), ৫/ আরফান আলীফ ইসলাম ছোটন (২৪), ৬/ মনা খান মনির (৪৫)। এদের সবার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত ডাকাতদের নামে মামলা রুজু করে ঢাকাস্থ ধামরাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বৃহঃস্পতিবার সকালে। এ সিন্ডিকেটের অপরাপর ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযান পরিচালনাকারী এস.আই. কাউসার সুলতান বলেন, ধামরাইয়ে নৌডাকাতির ঘটনায় জনমনে ও নৌযান পরিচালনাকারীদের মাঝে চরম আতংক দেখা দেয়। এ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযানের দায়িত্ব ন্যাস্ত হয় আমার উপর। আমি ও আমার সঙ্ঘীয় ফোর্সরা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন খবরের ভিত্তিতে মঙ্গল ও বুধবার দুইদিনব্যাপী গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ বন্দরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আন্তঃজেলা পেশাদার এ ছয় কুখ্যাত ডাকাতকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদেরও গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান থাকবে।

 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages