সাভার(ঢাকা) প্রতিনিধি :-ঢাকার সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে পরিচিত সম্রাট ওরফে সবুজ শেখ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মারা গেছে। আজ সকালে হার্ড স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা চলমান ছিল। তবে এ বিষয়ে এর বেশি বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ছয় জনকে নৃশংস কায়দায় হত্যার ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলার সম্রাটের প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তারা তিন ভাই চার বোন। বড় বোন শারমিন। দ্বিতীয় সবুজ শেখ। তারপর আরেক বোন ও আরেক ভাই। তারপরে আরও দুই বোন। তাদের নানা বাড়ি বরিশালে। সবুজের জন্মস্থান এবং বাবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে।
