নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী - Meghna News 24bd

সর্বশেষ


Saturday, August 8, 2026

নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

 


নিজস্ব প্রতিবেদক :

নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে 'প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ নামক গ্রন্থের মোড়ক উন্মচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকারের যে কোনো গাফলতি হলে তা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। আর জনগণের কাছে সরকার তার নিজের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন।

এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন তারেক রহমানের কাজের অংশগুলো দলিল হিসেবে জনগণের হাতে পৌঁছে যাবে। এছাড়া সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages